৩ সেপ্টেম্বর, ২০২৬ | ১৯ ভাদ্র, ১৪৩৩ | ২০ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

লামায় প্রেমের প্রস্তাবে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে মারধর বখাটে যুবকের কারাদন্ড

 


লামায় নবম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত ও মারধর করার অপরাধে মঙ্গলবার দুপুরে নয়ন ত্রিপুরা (১৮) নামে এক বখাটে যুবককে ১৫ দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মেয়েটি লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। নয়ন ত্রিপুরা লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের গতিরাম পাড়া এলাকার অজাহা ত্রিপুরার ছেলে।
অভিযোগে জানা গেছে, বিগত ৫/৬ মাস ধরে ছেলেটি মেয়েটিকে বিদ্যালয় ও প্রাইভেটে যাওয়ার সময় উত্ত্যক্ত করত। মঙ্গলবার সকালে মেয়েটি বিদ্যালয়ে যাওয়ার পথে রাস্তায় তাকে প্রেমের প্রস্তাব দেয়। মেয়েটি বখাটের প্রস্তাব গ্রহণ না করায় সে তাকে রাস্তার মধ্যে মারধর করে। তারপর আবার সে প্রেমের প্রস্তাব নিয়ে মেয়েটির বাড়িতে যায় এবং সেখানে মারধর করতে চাইলে এলাকাবাসি যুবকটিকে ধরে পুলিশের হাতে তুলে দেয়।
লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খিন ওয়ান নু মোবাইল কোর্ট আদালতের মাধ্যমে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানি, প্রেমের প্রস্তাব ও হাত ধরে টানাটানি করায় দঃবিঃ ১৮৬০ এর ৫০৯ ধারায় বখাটে যুবককে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।