মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

লামা উপজেলা ও পৌর ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা

শেয়ার করুন

লামা উপজেলা ও পৌর ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার লামা উপজেলা ছাত্রলীগের এক কর্মি সভায় এই সিদ্ধান্ত গৃহিত হয় বলে বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি কাউসার সোহাগ ও সাধারণ সম্পাদক জনি সুশীল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
লামা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন আহ্বায়ক ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মং সাইন মার্মাকে সদস্য সচিব মনোনীত করে ১১ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম আহবায়ক সন্জিব রক্ষিত, আলমগীর হোসেন, জহিরুল ইসলাম, মাহমুদুল হাসান হামীম, সদস্য ইলিয়াছ পারভেজ, সাইফুল ইসলাম, মোঃ সুুমন, বাসিদ হোসেন, নুরুন্নবী সবুজ।
আগামী ২০ মার্চের মধ্যে সম্মেলনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করার জন্য নির্দেশ দিয়েছেন সভাপতি কাউসার সোহাগ ও সাধারণ সম্পাদক জনি সুশীল।

শেয়ার করুন