১৫ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২ | ২৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

লাঠি হাতে মোড়ে মোড়ে কক্সবাজার ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক::বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিরুদ্ধে জিয়া অর্ফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় আজ (বৃহস্পতিবার)। এ রায়কে কেন্দ্র করে বিএনপি ও ক্ষমতাসীন আওয়ামী লীগ মুখোমুখি অবস্থানে রয়েছে। এরই অংশ হিসেবে সকাল থেকে কক্সবাজার শহরের লাঠি হাতে মোড়ে মোড়ে অবস্থান নিতে দেখা গেছে ছাত্রলীগের নেতাকর্মীদের। বিএনপি নেতাদের হদিস না মিললেও ছাত্রলীগ বলছে, তাদের (বিএনপির) সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতেই এ অবস্থান।

কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয়, সিনিয়র সহ-সভাপতি ইসমাঈল সাজ্জাদ, সহ- সভাপতি আভাষ শর্মা বিশু, সাধারণ সম্পাদক মোর্শেদ হোসাইন তানিম ও উপ-দপ্তর সম্পাদক মাইন উদ্দিনের নেতৃত্বে শহরের টেকনাপাড়ায় অবস্থান নিয়েছে নেতকর্মীরা। বাজারঘাটা এলাকায় আছেন জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হোসাইন ইবনে মারুফ ও সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম আজাদ বাবু’র নেতৃত্বে অবস্থান নিয়েছে নেতাকর্মীরা।

ছাত্রলীগ সভাপতি ইশতিয়াক আহমেদ জয় বলেন, বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড ১৫ মিনিটে দমন করবে ছাত্রলীগ। সাধারণ মানুষ যাতে তাদের প্রতিদিনের মতো যাতায়াত করতে পারে সেদিকে খেয়াল রাখছে ছাত্রলীগ।

এদিকে রায়কে ঘিরে যেকোন ধরনের নাশকতা ঠেকাতে তৎপর আইনশঙ্খলাবাহিনী। তারাও পুরো কক্সবাজার শহরের মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে। প্রতিনিয়ত টহল দিচ্ছে পুলিশ, বিজিবি ও র‌্যাব। সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্নে করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল।

প্রসঙ্গত, খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ঢাকার বকশীবাজারে বিশেষ জজ আদালত-৫-এ ঘোষণা করার কথা রয়েছে। এ রায়কে কেন্দ্র করে জিরো ট্রলারেন্স জারি করেছে প্রশাসন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।