মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

লম্পট জাহেদ আটক হওয়ায় হাসি ফুঁটেছে আহত নাহিদার

শেয়ার করুন

কক্সবাজারের মহেশখালীর আলোচিত মাদ্রাসা ছাত্রীর সারা শরীরে জখমের ঘটনার সেই বখাটে জাহেদুল ইসলাম আটক হওয়ায় মুখে হাসি ফুটেছে আহত নাহিদা আকতারের।
আজ বুধবার সকালে কক্সবাজার সদর হাসপাতালে এ খবর শুনে খুশি প্রকাশ করেন নাহিদা।
এদিকে, নাহিদার পরিবার পুলিশকে ধন্যবাদ জানান এবং প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, ২৫ ফেব্রুয়ারি মহেশখালী উপজেলার কালারমারছড়া আদর্শ দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রী এবং একই ইউনিয়নের অফিস পাড়ার আহমদ হোসেনের কন্যা নাহিদা আকতার (১৬)কে হোয়ানক ইউনিয়নের হরিয়ারছড়া এলাকার মাওলানা লোকমান হাকিমের পুত্র জাহেদুল ইসলামের প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় রক্তাক্ত ভাবে জখম করে। এর ৪ দিনের মাথায় অর্থাৎ ১ মার্চ বুধবার মহেশখালী থানা পুলিশ হোয়ানকের কেরুনতলীস্থ পাহাড়ে অভিযান চালিয়ে বখাটে জাহেদকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় অস্ত্র ও ২ রাউন্ড কাতুর্জসহ উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মহেশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ, এসআই ফররুখ আহমদ, মিনহাজ, সজিব দত্ত।

 

শেয়ার করুন