২৩ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

লন্ডনে ফের গাড়ি হামলায় বেশ কয়েকজন আহত

লন্ডনের ফিন্সবারি পার্ক নামের একটি মসজিদের কাছে গাড়ি হামলায় বেশ কয়েকজন পথচারী আহত হয়েছেন। সোমবার লন্ডনের স্থানীয় সময় রাত ১২টা দিকে এ ঘটনা ঘটে। খবর বিবিসির।

মাত্র কিছুদিন আগেই লন্ডন ব্রিজ এলাকায় একই ধরনের হামলা চালানো হয়।

পুলিশ এই ঘটনাকে বড় দুর্ঘটনা বলে উল্লেখ করেছে। সেভেন সিস্টার্স রোডের ফিন্সবারি পার্ক মসজিদের কাছে চালানো ওই হামলার ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

দুর্ঘটনার পরপরই সেখানে কর্মকর্তারা উপস্থিত হয়েছেন বলে জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ।

মুসলিম কাউন্সিল অব ব্রিটেন (এমসিবি) জানিয়েছে, ইচ্ছাকৃতভাবে প্রার্থনারত মুসলিমদের ওপর ওই হামলা চালানো হয়েছে।

ইফতার শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা মাগরিবের নামাজ আদায় শেষে মসজিদ থেকে বের হওয়ার সময়ই ওই হামলা চালানো হয়েছে।

লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, তারা ঘটনাস্থলে তাদের বহু কর্মীকে প্রেরণ করেছেন।

সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, আহত লোকদের সাহায্য করছেন অন্যান্য পথচারীরা। এক ব্যক্তি সে সময় আহত একজনকে সিপিআর দিচ্ছিলেন। এছাড়া মাথায় আঘাত পাওয়া আরো একজন ব্যক্তিকে অস্থায়ীভাবে ড্রেসিং করে দেয়া হচ্ছিল।

সেভেন সিস্টার্স রোডের এক বাসিন্দা জানিয়েছেন, হামলার ঘটনায় তিনি লোকজনকে চিৎকার করতে দেখেছেন। তিনি বলেন, একটি ভ্যান লোকজনকে চাপা দিচ্ছিল। সে সময় আতঙ্কিত লোকজন চিৎকার করছিল।

তিনি আরো বলেন, সাদা একটি ভ্যান ফিন্সবারি পার্ক মসজিদের সামনে দাঁড়িয়েছিল। নামাজ শেষে বের হওয়ার পর লোকজনের ওপর সেটি হামলা চালায়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।