মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

লগি-বৈঠার তাণ্ডবকারীদের বিচার বাংলার মাটিতেই হবে: রিজভী

শেয়ার করুন

Ruhul Kabir Rijvi
২৮ অক্টোবরে লগি-বৈঠার তাণ্ডবকারী ও এর হুকুমদাতাদের বিচার বাংলার মাটিতেই হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত ‘রক্তাক্ত ২৮ অক্টোবর এবং আজকের প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনাসভায় তিনি এ সব কথা বলেন।

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, আপনি দেশকে লাশ ছাড়া একটা গোলাপ ফুল দেননি লাশের পর লাশ ফেলে তার উপর আপনি দাড়িয়ে আছেন। আর কতো লাশ ফেলবেন, গুম করবেন।

রিজভী বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী বলেছেন, অপরাধীরা যাতে ক্ষমতায় না আসতে পারে সে ব্যবস্থা করতে হবে। তিনি নিশ্চয় বিএনপিকে উদ্দেশ্য করে এ কথা বলেছেন। তার এ কথায় প্রমাণ করে সরকার গভীর ষড়যন্ত্রের পথে হাঁটছে।

বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো. রহমতউল্লাহ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য খালেদা ইয়াসমিন, অধ্যাপক আমিনুল ইসলাম, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন প্রমুখ।বিডিঅলনিউজ

শেয়ার করুন