৩১ আগস্ট, ২০২৬ | ১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

লকডাউনের সড়কে দুর্ঘটনা, একই পরিবারের ৪ সদস্য নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাভার্ডভ্যান চাপায় একই পরিবারের চারজন নিহত হয়েছে। তারা সবাই অটোরিকশা যাত্রী ছিল। এতে আহত হয়েছে অটোরিকশাচালকসহ আরো তিনজন। আজ বুধবার বিকেলে উপজেলার দরবস্ত কালিতলা মাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রতক্ষদর্শীরা জানায়, ঢাকা-রংপুর মহাসড়কের কালিতলা নামক স্থানে একটি মাল বোঝাই কাভার্ডভ্যান একটি আটো ভ্যানকে চাপা দিলে অটো দুমড়ে মুচড়ে যায়। এ সময় অটোরিকশায় থাকা সাতজন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে উপজেলার দরবস্ত ইউনিয়নের দূর্গপুরের গ্রামের আবু তাহেরের ছেলে জাহিদ (২০) মারা যায়।

পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে পার্শ্ববর্তী বরিশাল ইউনিয়নের রামপুরা গ্রামের মৃত ইসহাক আলীর ছেলে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিছুর রহমান (৩০) ও বগুড়া হাসপাতালে নেওয়ার পথে আনিছুর রহমানের মা রেহেনা বেগম (৪৫) এবং সন্ধ্যায় তার স্ত্রী রাজিয়া সুলাতানা (২৫)মারা যা। নিহত জাহিদ সম্পর্কে আনিছুরের শ্যালক।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম এ দুঘর্টনার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ঘাতক কাভার্ডভ্যানটিকে আটক করা হয়েছে।

নিহতদের পারিবার সূত্রে জানা যায়, নিহত আনিছুর রহমান মাস্টারের এক মাসের শিশু সন্তানের গত কয়েকদিন হল জ্বর হওয়ায় ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে তারা সপরিবারে দুর্ঘটনার শিকার হন। এ দুর্ঘটনায় আহত শিশুটিও হাসপাতালে ভর্তি রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।