১৬ জুলাই, ২০২৬ | ১ শ্রাবণ, ১৪৩৩ | ১ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

লকডাউনে যাওয়া-আসা, এনজিও ‘ফ্রেন্ডশিপে’র দুই কর্মকর্তাকে লাখ টাকা জরিমানা

কোয়ারেন্টিন না মানায় বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ‘ফ্রেন্ডশিপ’র দুই কর্মকর্তাকে ৫০ হাজার টাকা করে একটি লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে এক বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিকারুজ্জামান চৌধুরী।

একই সাথে বেসরকার এই সংস্থাটির উখিয়া উপজেলাধীন কোটবাজার অফিস ১৪ দিনের জন্য লকডাউন করা হয়েছে।

জরিমানা ও দন্ডের শিকার দুই কর্মকর্তা হলে শহিদুল ইসলাম ও আবদুর রহমান।

সুত্র মতে, লকডাউনের মধ্যেই প্রতিনিয়ত গোপনে কক্সবাজার ও উখিয়া আসা যাওয়া করছিলেন এই এনজিওর কর্মীরা। এটা নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। কেউ আসছেন রাতের গাড়ীতে, আবার কেউবা আসছেন এনজিওর নিজস্ব গাড়ীতে।

সোমবার (২৭ এপ্রিল) বিকালে কোটবাজাস্থ ‘ফেন্ডশীপ’ অফিসের কর্মকর্তা শহীদের নেতৃত্বে ওই এনজিওর ৩টি গাড়ী ভর্তি করে আসেন এনজিও কর্মীরা। তারই প্রেক্ষিতে ফ্রেন্ডশিপ কোটবাজার অফিসে এই অভিযান চালান ইউএনও নিকারুজ্জামান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।