২৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৪ ফাল্গুন, ১৪৩২ | ৯ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ

র‍্যাবের পৃথক অভিযানে ৫৪ হাজার পিস ইয়াবা নিয়ে রোহিঙ্গাসহ আটক ২

আমিনুল কবির:
কক্সবাজারের রামুর দক্ষিন মিঠাছড়ি এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫৩ হাজার ৯৩০ পিস ইয়াবাসহ দুইজন ইয়াবা কারবারীকে আটক করেছে র‍্যাব-১৫ । উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক ২ কোটি ৬৯ লক্ষ ৬৫ হাজার টাকা।

শনিবার (১৪ নভেম্বর) রাত ৭টায় রামু থানাধীন দক্ষিন মিঠাছড়ি এবং রাত ৯ টায় দক্ষিন মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পৃথক অভিযানে আটকের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৭টায় রামু দক্ষিন মিঠাছড়ির চেইন্দা জলপরী সেতুর উত্তর পার্শ্ব এলাকায় অভিযান চালিয়ে উখিয়া রাজাপালং ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দরগাহ বিল এলাকার মৃত সোনা আলির ছেলে মোঃ নুরুল আলম (৩১)কে আটক করা হয়। এসময় তার হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ১৮ হাজার ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অপর দিকে একইদিন রাত ৯ টায় চেইন্দা বাজারের মনির আহম্মদ সওদাগরের দোকানের সামনে কক্সবাজার -টেকনাফ সড়কের উপর থেকে কুতুপালং লম্বাশিয়া ১ নং রোহিঙ্গা ক্যাম্পের রুস্তম আলীর ছেলে আলী আহম্মদ (৩২)কে আটক করা হয়। এ সময় তার হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ৩৫ হাজার ৩৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটকদের উদ্ধারকৃত ইয়াবাসহ মাদক সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।