১৮ এপ্রিল, ২০২৬ | ৫ বৈশাখ, ১৪৩৩ | ২৯ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ

র‌্যাবের হাতে ১১৩৫ বোতল ফেন্সিডিল ও ১০০ কেজি গাঁজাসহ আটক ৩

shomoy

১১৩৫ বোতল ফেন্সিডিল ও ১০০ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্পের সদস্যরা। ৫ এপ্রিল রাত ১০ দিকে কক্সবাজার শহরের শহরের দক্ষিণ কলাতলী এলাকায় বড় মসজিদ ও কলাতলী হিমছড়ি এলাকা থেকে এসব ফেন্সিডিল ও গাঁজা এসব ব্যক্তিকে আটক করা হয়। এসময় একটি মোটর সাইকেলও জব্দ করা হয়। সোমবার বিকেলে র‌্যাব কক্সবাজার ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। উদ্ধারকৃত ফেন্সিডিল ও গাঁজার আনমানুকি মূল্য
১৭লাখ ৯৪ হাজার টাকা। আটককৃতরা হলেন, চট্টগ্রামের সন্দীপ, তালতলী এলাকার মৃত মোস্তফার পুত্র আরিফ উদ্দীন, টেকনাফর শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়ার নুরুল আমিনের পুত্র মোঃ ইব্রাহীম ও একই এলাকার মৃত জহির আহমদের পুত্র  মোঃ মুজিব। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত মাদক ও গাড়ীসহ তাদেরকে কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, কক্সবাজার র‌্যাব ক্যাম্প গত ২০১৪ সালের জানুয়ারি থেকে  ১ কেজি ৪৬৭ গ্রাম ৪৪ পুরিয়া হেরোইন, ৩৬২৫ বোতল ফেন্সিডিল, ৪৩৫.৭০০ কেজি গাঁজা, ৯,৪৬১ বোতল বিদেশী মদ, ২,৫৩,৯০২ বোতল চোলাই মদ, ৫১,৭৯৯ ক্যান বিয়ার, ৭,২৪,০৩২ পিস ইয়াবা ট্যাবলেট, ১২০ লিটার এ্যালকোহল সহ আরো অনেক ধরনের মাদকদ্রব্য  এবং ৯০ টি অবৈধ অস্ত্র জব্দ করেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।