২১ মে, ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ মাদক ব্যবসায়ী নিহত

কক্সবাজারসময় ডেস্কঃ ফেনী জেলার দাগন ভুইয়া এলাকায় র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।

মঙ্গলবার(০২ জানুয়ারী) রাত সাড়ে ১১টার দিকে দাগনভুঁইয়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত দুজন হলেন- কাভার্ডভ্যান চালক মো. আসাদ (৪২) ও চালকের সহকারী মো. এনামুল হক আকাশ (২২)।

র‌্যাব-৭ এর ফেনী ক্যাম্পের  এএসপি নূরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাতে মাদক পাচারের খবর পেয়ে র‌্যাবের টলহল দল ফেনীর দাগনভুঁইয়া এলাকায় একটি কাভার্ডভ্যানকে থামার জন্য সংকেত দিলে কাভার্ডভ্যানটি না থামিয়ে র‌্যাবকে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এসময় দুপক্ষের বেশ কিছুক্ষণ গুলি বিনিময়ের পর ঘটনাস্থলে দুজনের লাশ পড়ে থাকতে দেখা যায় এবং কাভার্ডভ্যানে ২৫০ কেজি গাঁজা ছাড়াও একটি ওয়ান শুটারগান ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে গাড়ীর ডকুমেন্ট চেক করে তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।