মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

র‌্যাবের অভিযানে ১৩টি অস্ত্র ও ১৯ রাউন্ড গুলি উদ্ধার : আটক ৩

শেয়ার করুন

কক্সবাজার সময় ডেস্কঃ শুক্রবার দুপুরে বান্দরবানের আলীকদম উপজেলার পানবাজারে র‌্যাবের অভিযানে ১৩টি অস্ত্র ও ১৯ রাউ- গুলিসহ ৩ জন আটক হয়েছে। কক্সবাজার র‌্যাব ক্যাম্পের এএসপি সৈয়দ মহসিনুল হক এ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে উপজেলার পানবাজারে এ অভিযান চালায় র‌্যাব সদস্যরা। এ সময় একনলা ৫টি ও ৮টি ওয়ানস্যুটার বন্দুকসহ ১৩টি আগ্নেয়াস্ত্র এবং ১৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে তিনজনকে আটক করা হয়। এরা হলেন- মোঃ দুলাল (২৮), আসকার আলী (১৮) ও মোঃ ফারুক হোসেন (২৬)।

স্থানীয় সুত্র জানায়, আটককৃতরা আলীকদম উপজেলার সদর ইউনিয়নের কলারঝিরি এলাকার বাসিন্দা। আটক ব্যক্তিরা দুটি মোটরসাইকেল নিয়ে ফুলঝাঁড়–র বা-িলের ভেতরে কৌশলে এসব অস্ত্র বহন করে অন্যত্র নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের মাধ্যমে র‌্যাব সদস্যরা অভিযান পরিচালনা করে তাদেরকে আটক ও অস্ত্র উদ্ধার করতে সক্ষম হন।

কক্সবাজার র‌্যাব ক্যাম্পের এএসপি সৈয়দ মহসিনুল হক জানান, আটককৃতদের র‌্যাব কার্যালয়ে নিয়ে আসা হচ্ছে। পরে বিস্তারিত জানানো যাবে।

শেয়ার করুন