১ জুলাই, ২০২৬ | ১৭ আষাঢ়, ১৪৩৩ | ১৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

র‌্যাংকিংয়ে শীর্ষে আর্জেন্টিনা : দুইয়ে ব্রাজিল

চলতি বছরের এপ্রিলে বেলজিয়ামের কাছ থেকে ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষস্থানটা দখলে নিয়েছিল আর্জেন্টিনা। এর পর থেকে সবার ওপরেই তাদের অবস্থান। আর শীর্ষে থেকেই বছর শেষ করতে যাচ্ছে মেসি-হিগুয়েনদের দল।

আর্জেন্টিনার ঠিক পরেই রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল। আজ বৃহস্পতিবার প্রকাশিত ফিফার র‌্যাংকিং দিলো এমন তথ্যই।

এদগার্দো বাউজার দল আর্জেন্টিনার সংগ্রহ ১৬৩৪ পয়েন্ট। ফিফা র‌্যাংকিংয়ে ব্রাজিলের বর্তমান অবস্থানটাও থাকলো দুইয়ে। নেইমারদের সঞ্চয় ১৫৪৪ পয়েন্ট।

ব্রাজিলের ঠিক পরেই অর্থাৎ তালিকার তৃতীয় স্থানে রয়েছে জার্মানি। বিশ্বচ্যাম্পিয়নদের ঝুলিতে জমা আছে ১৪৩৩ পয়েন্ট। আর ১৪০৪ পয়েন্ট নিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলির অবস্থান চতুর্থ।

বেলজিয়াম রয়েছে পাঁচে। তাদের অর্জন ১৩৬৮। বাংলাদেশের অবস্থান ১৮৫তম স্থানে। পয়েন্ট সংখ্যা ৮১।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।