মূল খবরে যান

শিরোনাম
● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন● হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

রোহিঙ্গাবাহী ৪ নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি

শেয়ার করুন

কক্সবাজারের টেকনাফ ও উখিয়া সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের সময় রোহিঙ্গাবাহী ৪টি নৌকা ও ১২ রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বিজিবি। মঙ্গলবার ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত উখিয়ার বালুখালী এবং টেকনাফের নাফ নদীর সীমান্ত পয়েন্ট দিয়ে তাদের ফেরত পাঠানো হয়।

বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার বলেন, ‘ভোরে উখিয়ার বালুখালী সীমান্ত পয়েন্টে শূন্যরেখা অতিক্রম করে ১২ জন রোহিঙ্গা অনুপ্রবেশ করেন। এসময় বিজিবির টহল দল অভিযান চালিয়ে তাদের ফেরত পাঠায়।’

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ বলেন, ‘ভোর ৫টার দিকে নাফ নদীর হ্নীলার ফুলেরডেইল পয়েন্টের জলসীমার শূন্যরেখা অতিক্রম করে ৪টি নৌকায় করে রোহিঙ্গারা অনুপ্রবেশের চেষ্টা চালায়। এসময় বিজিবির টহল দল অভিযান চালিয়ে তাদের মিয়ানমারে ফেরত পাঠিয়েছে। প্রতিটি নৌকায় ১০ থেকে ১৫ জন রোহিঙ্গা ছিল।’

শেয়ার করুন