মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

রোহিঙ্গাবাহী নৌকাডুবি, ১১লাশ উদ্ধার

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদকঃ কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ এলাকার সাগরে রোহিঙ্গাবাহী আরও একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ছয় নারী, পাঁচ শিশুসহ ১১ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার ভোররাত চারটার দিকে এই নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকাডুবির পর ২১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আরও অন্তত ৩৩ জন নিখোঁজ রয়েছে।

 

টেকনাফ মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) শেখ আশরাফুজ্জামান ১১ জনের লাশ উদ্ধারের বিষয় নিশ্চিত করে বলেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নুরুল আমিনের মাধ্যমে তাঁরা রোহিঙ্গাবাহী একটি নৌকা ডুবে যাওয়ার খবর জানতে পেরেছেন।

স্থানীয় সাবরাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল আমিন বলেন, মিয়ানমার থেকে পালিয়ে আসা অন্তত ৬৫ জন রোহিঙ্গা নিয়ে একটি নৌকা ভোররাত চারটার দিকে সাগরে ডুবে যায়। কোস্টগার্ড ও স্থানীয় লোকজন ১১ লাশ উদ্ধার করেছে। লাশগুলো দাফনের প্রক্রিয়া চলছে।

 

নুরুল আমিন আরও বলেন, জীবিত উদ্ধার করা রোহিঙ্গারা জানিয়েছেন, নৌকার আরোহীদের মধ্যে প্রায় অর্ধেকই শিশু।

গত ২৯ আগস্ট থেকে ১৬ অক্টোবর পর্যন্ত নাফ নদী ও সাগরে রোহিঙ্গাবাহী ২৬টি নৌকাডুবির ঘটনা ঘটেছে। নৌকাডুবিতে এ পর্যন্ত ১৮৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১৮২ জন রোহিঙ্গা। অন্যজন বাংলাদেশি নৌকার মাঝি। রোহিঙ্গাদের লাশের মধ্যে ৯১ জন শিশু, ৬২ জন নারী ও ২৯ জন পুরুষ।

শেয়ার করুন