৪ এপ্রিল, ২০২৬ | ২১ চৈত্র, ১৪৩২ | ১৫ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

রোহিঙ্গাদের স্যানিটেশন সংকট থাকলেও খাবার ও থাকার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে-মন্ত্রীপরিষদ সচিব


শফিক আজাদ,উখিয়া:: মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেছেন, রোহিঙ্গাদের পর্যাপ্ত খাবার ও থাকার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। কেউ না খেয়ে থাকেনি। তবুও এখনো পর্যন্ত স্যানিটেশন সমস্যা দুর হয়নি। তবে তা অল্প সময়ের মধ্যে এটি দুর করা হবে।
শনিবার (১৪অক্টোবর) দুপুরে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন এলাকা পরিদর্শন ও অফিসার্স ক্লাব ঢাকার উদ্যোগে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ শেষে এসব কথা বলেন মন্ত্রী পরিষদ সচিব। এসময় পানি সরবরাহ ব্যবস্থাসহ সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন তিনি।
উখিয়ার বালুখালী ২নং ত্রাণ বিতরণ কেন্দ্রে মন্ত্রী পরিষদ সচিব ১২ শ’ রোহিঙ্গা পরিবারের মাঝে ত্রাণ বিতরণে এসময় জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব ড. মোজাম্মেল হক খান, অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও সংস্কৃতি মন্ত্রনালয়ের সচিব ইব্রাহীম হোসেন খান, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এম.এ মান্নান, কক্সবাজারের জেলা প্রশাসক মো: আলী হোসেন, পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন, নিকারুজ্জামান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে তিনি টেকনাফের নয়া পাড়া রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পও পরিদর্শন করেন।
উল্লেখ্য যে, মন্ত্রী পরিষদ সচিবের এটি ২বারের মতো ক্যাম্প পরিদর্শন। তিনি ইতিপুর্বে দুর্যোগ ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সাথে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এবং বস্তি এলাকা পরিদর্শন করেছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।