২ এপ্রিল, ২০২৬ | ১৯ চৈত্র, ১৪৩২ | ১৩ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

রোহিঙ্গাদের সেবায় ৩২ মেডিক্যাল টিম

বিশেষ প্রতিবেদক: রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প কক্সবাজারের কুতুপালংয়ে এইচআইভি পজেটিভ এক রোহিঙ্গাকে শনাক্ত করা হয়েছে। কক্সবাজারের সিভিল সার্জন ডা. আবদুস সালাম এই তথ্য জানিয়েছেন। শনিবার (১৬ সেপ্টেম্বর) তিনি বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পে একজন এইচআইভি পজেটিভ ব্যক্তির সন্ধান পাওয়া গেছে। চার জন হাম রোগী ও ১৬ জন পোলিও রোগী পাওয়া গেছে। তারা কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে আছে।’

এই সিভিল সার্জন আরও বলেন, ‘সরকার এই পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে। রোহিঙ্গাদের জন্য ৩২টি মেডিক্যাল টিম কাজ করছে। ক্যাম্পগুলোতে এক লাখ ২০ হাজার হামের টিকা, ৪০ হাজার পোলিও ভ্যাকসিন, ৩৮ হাজার ভিটামিন ট্যাবলেট বোতল বিতরণ করা হচ্ছে।’

উল্লেখ্য, গত ২৪ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে পুলিশ পোস্টে হামলা চালায় সে দেশের একটি বিদ্রোহী গ্রুপ। এতে ১২ পুলিশ সদস্য বহু রোহিঙ্গা হতাহত হয়। এঘটনায় মিয়ানমারের রাখাইন রাজ্যে অভিযানের নামে সাধারণ মানুষ ওপর হত্যা, ধর্ষণ, বাড়িঘরে অগ্নিসংযোগসহ নানা ধরনের নির্যাতন চলছে। এ কারণে প্রতিদিন পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিতে এসেছেন হাজার হাজার রোহিঙ্গা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।