৩ মে, ২০২৬ | ২০ বৈশাখ, ১৪৩৩ | ১৫ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার

 


ভারতের জম্মুসহ কয়েকটি শহরে বসবাসকারী রোহিঙ্গা মুসলিমদের মিয়ানমারে ফেরত পাঠানোর প্রস্তুতি নিয়েছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। ওই শরণার্থীদের গ্রেফতার করে মিয়ানমারে ফেরত পাঠানো হবে। খবর জিনিউজের।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা সূত্রে প্রকাশ, ফরেনার্স অ্যাক্ট অনুসারে রোহিঙ্গাদের চিহ্নিত করে তাদের ফেরত পাঠানো হবে। বৌদ্ধ অধ্যুষিত মিয়ানমারে চলমান সহিংসতায় সেখান থেকে এ পর্যন্ত কমপক্ষে ৪০ হাজার শরণার্থী ভারতে আশ্রয় নিয়েছে।
কেবল জম্মুতেই ৫,৫০০ থেকে ৫,৭০০ জন রোহিঙ্গা শরণার্থী বাস করছেন। কিন্তু সরকারি মতে, সঠিকভাবে গণনা করলে ওই সংখ্যা ১০-১১ হাজার পর্যন্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রাজীব মহর্ষির সভাপতিত্বে এক বৈঠকে ভারতে অবৈধভাবে বাস করা রোহিঙ্গা মুসলিমদের চিহ্নিতকরণ, গ্রেফতারি এবং তাদের দেশের বাইরে পাঠানো সংক্রান্ত কৌশল নিয়ে আলোচনা হয়। ওই বৈঠকে জম্মু-কাশ্মীরের মুখ্যসচিব, পুলিশের মহানির্দেশক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জম্মু-কাশ্মীরে যুগ্মসচিব হিসেবে কাজ করা কর্মকর্তা, বিএসএফ এবং গোয়েন্দা বিভাগের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অন্যদিকে জাতিসংঘের মানবাধিকার সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, ভারতে বর্তমানে ১৪ হাজার রোহিঙ্গা মুসলিম শরণার্থী বাস করছেন। কেন্দ্রীয় সরকার অবশ্য জাতিসংঘের পক্ষ থেকে রোহিঙ্গাদের যে শরণার্থী আখ্যা দেয়া হয়েছে তার পক্ষপাতী নয়। বরং ভারতে রোহিঙ্গাদের অবৈধ অনুপ্রবেশকারী হিসেবেই মনে করছে সরকার। এ অবস্থায় রোহিঙ্গাদের হেফাজতে নিতে, গ্রেফতার করে সাজা দিতে এবং তাদের মিয়ানমারে ফেরত পাঠানোর অধিকার রয়েছে বলে সরকার মনে করছে। ভারতে বাস করা রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে কোনো সন্দেহজনক কাজকর্ম করা বা সন্ত্রাসী ঘটনার অভিযোগ ওঠেনি বা এসব ঘটনায় কাউকে গ্রেফতারও করা হয়নি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।