১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩ | ২৯ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

রোহিঙ্গাদের মতো স্থানীয়রাও সহায়তা পাবেন: ত্রাণমন্ত্রী

কক্সবাজারে টেকনাফের ক্যাম্পগুলোতে রোহিঙ্গারা যে পরিমাণ সহায়তা পাচ্ছেন, স্থানীয়রাও সমপরিমাণ সহায়তা পাবেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ডা. মোহাম্মদ এনামুর রহমান। তিনি বলেন, ‘আন্তর্জাতিক সংস্থার দেওয়া ৫২ শর্তের কারণে রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর করা যাচ্ছে না। তবে সরকারের চেষ্টা অব্যাহত রয়েছে।’

বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে উখিয়ার মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পে দুর্যোগ মোকাবিলাবিষয়ক এক মহড়ায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে রোহিঙ্গাদের যেকোনও দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনীর রামু-১০ পদাতিক ডিভিশিনের ব্যবস্থাপনায় এ মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়ায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাহফুজুর রহমান এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব শাহ কামাল। উপস্থিত ছিলেন, রামু সেনানিবাসের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল মোহাম্মদ মাইনুল্লাহ চৌধুরীসহ সামরিক ও প্রশাসনের কর্মকর্তারা। মহড়ায় সেনাবাহিনী, বিজিবি, আরআরআরসি কার্যালয়, পুলিশ, র‌্যাব, দমকল বাহিনী, রেডক্রিসেন্ট সোসাইটিসহ বিভিন্ন সংস্থার ১৪শ’ উদ্ধারকর্মী অংশ নেন।

এ সময় সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ‘জাতির যেকোনও দুর্যোগে সেনাবাহিনী আত্মনিয়োগ করতে প্রস্তুত আছে।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।