মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফে র‌্যাবের অভিযান

রোহিঙ্গাদের বাসা ভাড়া দেওয়ায় ৩জনকে ৬মাসের সাজা

শেয়ার করুন

হুমায়ূন রশিদ,(টেকনাফ): টেকনাফের উপকূলীয় ইউনিয়ন বাহারছড়ায় র‌্যাব নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে রোহিঙ্গাদের বাসা ভাড়া দেওয়ার অপরাধে ৩জনকে সাজা প্রদান করা হয়েছে।

১৩ নভেম্বর দুপুর ১২টায় টেকনাফের উপকূলীয় ইউনিয়ন বাহারছড়ায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন হেড কোয়ার্টারের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সরওয়ার আলমের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি দল শামলাপুর গ্রামে অভিযানে যায়। এসময় রোহিঙ্গাদের বাসা ভাড়া দেওয়ার অপরাধে কাদির আহমদের পুত্র আব্দুল মাবুদ (৩৮), জুহুর আলম (৫০) ও মৃত আজিজুল হকের পুত্র শাকিব (২৫) কে আটক করে। তাদের প্রত্যেককে ৬মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। এসময় র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের মেজর রুহুল আমিনসহ র‌্যাবের বিশেষ টহল দল উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্তদের আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। এছাড়া টেকনাফের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা ১শ ৭১জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুদের শরণার্থী ক্যাম্পে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন