৪ মার্চ, ২০২৬ | ১৯ ফাল্গুন, ১৪৩২ | ১৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

রোহিঙ্গাদের দেখতে কক্সবাজার আসছেন জাতিসংঘের বিশেষ দূত

সাম্প্রতিক সময়ে মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের পরিস্থিতি সরেজমিন পর্যবেক্ষণ এবং তাদের ওপরে যে নির্যাতন হয়েছে, তাদের থেকে সরাসরি শোনার জন্য জাতিসংঘের মিয়ানমারে মানবাধিকার বিষয়ক স্পেসাল র্যা পোটিয়ার ইয়াংহি লি চার দিনের সফরে সোমবার বাংলাদেশে আসবেন।

জেনেভায় জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশনারের দফতর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, স্পেসাল র্যা পোটিয়ার কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করে কোনো পরিস্থিতিতে রোহিঙ্গারা নিজ দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন, তা জানবেন।

বাংলাদেশে জাতিসংঘের একজন কর্মকর্তা জানিয়েছেন, স্পেসাল র্যাপোটিয়ার কমপক্ষে দুইদিন কক্সবাজারে অবস্থান করবেন। প্রদত্ত সংবাদ বিজ্ঞপ্তির বরাতে ইয়াংহি লি বলেন, উত্তর রাখাইনে সেনা অভিযান বন্ধের যে ঘোষণা দেয়া হয়েছে, তাকে তারা সাধুবাদ জানান। কিন্তু জাতিসংঘের মিশন গত মাসে কক্সবাজার সফর করে দুইশজন পালিয়ে আসা রোহিঙ্গার সঙ্গে কথা বলে যে সীমাহীন অত্যাচার, নির্যাতনের নানা ঘটনাবলীর কথা জেনেছেন, তা বিস্মৃত হওয়ার নয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।