১৩ মার্চ, ২০২৬ | ২৮ ফাল্গুন, ১৪৩২ | ২৩ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

রোহিঙ্গাদের জন্য মালয়েশিয়ার ত্রাণ কক্সবাজারে পৌঁছেছে

কক্সবাজারের বসবাসকারী রোহিঙ্গা মুসলিমদের জন্য মালয়েশিয়ার সরকার বেশ কিছু ত্রাণসামগ্রী পাঠিয়েছে।

সোমবার দুপুরে মালয়েশিয়ার ত্রাণ বহনকারী জাহাজটি কক্সবাজারের ননিয়ারছড়া বিএমডব্লিউ ঘাট পয়েন্টে ভিড়েছে বলে জানিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক আলী হোসেন।

তিনি বলেন, মালয়েশিয়ার ত্রাণ বহনকারী একটি জাহাজ কুতুবদিয়া পয়েন্টে ভেড়ার কথা ছিল। কিন্তু সেটা সোমবার দুপুরে স্থান পরিবর্তন করে কক্সবাজারের ননিয়ারছড়া বিএমডব্লিউ ঘাট পয়েন্টে নোঙর করেছে।

এই ত্রাণসামগ্রী আগামীকাল মঙ্গলবার দুপুরে মালয়েশিয়া সরকারের প্রতিনিধিদের হাত থেকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হবে।

এখন এই ত্রাণ সামগ্রী কিভাবে নামানো হবে এবং বিলি বণ্টন করা হবে তার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।