২১ মে, ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

রোহিঙ্গাদের জন্য পাঠানো ৫০ টন ডাল পাচার, জব্দ দুই কাভার্ডভ্যান

বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পাঠানো ডাল কক্সবাজারের রোহিঙ্গা শিবির থেকে চট্টগ্রামের খাতুনগঞ্জে পাচারের সময় দুটি কাভার্ডভ্যান জব্দ করেছে নগর গোয়েন্দা পুলিশ। এ সময় একজনকে আটক করা হয়েছে, সিলগালা করা হয়েছে একটি গুদাম।

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে খাতুনগঞ্জের কমিশনার গলির নিউ খালেক ট্রেডিং থেকে কাভার্ডভ্যান দুটি জব্দ করা হয়েছে। বিষয়টি জানিয়েছেন নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (উত্তর) মুহাম্মদ রুহুল আমীন।

আটক মোহাম্মদ হোসেন রাসেল নিউ খালেক ট্রেডিংয়ের ব্যবস্থাপক বলে জানা গেছে।

পুলিশ পরিদর্শক মুহাম্মদ রুহুল আমীন বলেন, দীর্ঘদিন ধরে রোহিঙ্গা শিবির থেকে কোটি কোটি টাকার আন্তর্জাতিক সংস্থার চাল-ডালসহ বিভিন্ন পণ্যসামগ্রী অবাধে পাচার হয়ে আসছিল। এর মধ্যে কিছু চাল-ডাল খোলাবাজারে বিক্রির উদ্দেশে চট্টগ্রামের খাতুনগঞ্জে নেয়া হচ্ছিল বলে তথ্য ছিল গোয়েন্দা পুলিশের কাছে। সে তথ্যের ভিত্তিতে আজ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নজর রাখে গোয়েন্দা পুলিশ।

সেই সূত্রে জানা যায়, অন্তত তিনটি ডালভর্তি কাভার্ডভ্যান খাতুনগঞ্জের নিউ খালেক ট্রেডিংয়ে এসে পৌঁছেছে। পরে অভিযান চালিয়ে কাভার্ডভ্যান দুটি জব্দ করা হয়। গোয়েন্দা পুলিশ নিউ খালেক ট্রেডিংয়ের একটি গুদাম সিলগালা করেছে।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, দুটি কাভার্ডভ্যানের প্রতিটিতে ৩০০ বস্তা করে মোট ৫০ টন চনার ডাল রয়েছে। কক্সবাজারের বিসিক শিল্প নগর থেকে তিনটি কাভার্ডভ্যানে এই চনার ডাল খাতুনগঞ্জে পাচার করা হচ্ছিল। এর মধ্যে দুটি আটক করেছে গোয়েন্দা পুলিশ। অপরটি পালিয়ে গেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।