১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

রোহিঙ্গাদের জন্য ইরান ও ইন্দোনেশিয়া থেকে ত্রাণ এসেছে

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য ইরান ও ইন্দোনেশিয়া থেকে মোট ৪৮ দশমিক ১৬ টন ত্রাণসামগ্রী শুক্রবার শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহীম রাহিমপুর তার দেশের ৪১ টন ত্রাণসামগ্রী চট্টগ্রামের জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরীর কাছে হস্তান্তর করেন। এ সময় সংসদ সদস্য মঈনুদ্দিন খান বাদল উপস্থিত ছিলেন। ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে তাঁবু তৈরীর সরঞ্জাম, কম্বল, ভোজ্য তেল ও কাপড়।

এ ছাড়া শুক্রবার সন্ধ্যায় ৭ দশমিক ১৬ টন ত্রাণ নিয়ে চট্টগ্রাম বিমানবন্দরে এসেছে ইন্দোনেশিয়ার একটি বিমান। এসব ত্রাণ সামগ্রী উখিয়া, টেকনাফ ও নাইক্ষংছড়িতে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য নিয়ে যাওয়া হবে।
এর আগে রোহিঙ্গাদের জন্য ভারত থেকে ৫৩ টন এবং মরোক্কো থেকে ১৪ টন ত্রাণ সামগ্রী বিমানবন্দরে পৌঁছেছিল। গত ৯ সেপ্টেম্বর মালয়েশিয়া সরকার ১২ টন ত্রাণ সামগ্রী পাঠায়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।