৩ এপ্রিল, ২০২৬ | ২০ চৈত্র, ১৪৩২ | ১৪ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

রোহিঙ্গাদের চিকিৎসা দিলেন লোহাগাড়ার চিকিৎসক ডা: মাহমুদুর রহমান

রায়হান সিকদার,(লোহাগাড়া): রোহিঙ্গারা সত্যিই অসহায়। মিয়ানমার হতে পালিয়ে আসা রোহিঙ্গারা বাংলাদেশের টেকনাফের বিভিন্ন ক্যাম্পে অবস্থান করছেন। অসহায় রোহিঙ্গাদের চিকিৎসা সেবা দিতে কক্সবাজারের উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্পে মানবতার ডাকে ছুঁটে গিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা ও অর্থোপেডিক বিশেষজ্ঞ, লোহাগাড়ার আধুনগরের কৃতি সন্তান, জনপ্রিয় চিকিৎসক ডাঃ মাহমুদুর রহমান। গত ০১ অক্টোবর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডাঃ মাহমুদুর রহমান ও অন্যান্য ডাক্তার নিয়ে একটি টিম অসহায় নির্যাতিত রোহিঙ্গাদেরকে চিকিৎসা সেবা প্রদান করেছেন। ডাঃ মাহমুদুর রহমান চিকিৎসা প্রদান কলে রোহিঙ্গাদের করুণ আর্তি দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন। এব্যাপারে লোহাগাড়ার জনপ্রিয় চিকিৎসক ডাঃ মাহমুদুর রহমান এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি উক্ত প্রতিবেদককে জানান, মানবতার ডাকে অসহায় রোহিঙ্গাদেরকে সারাদিন আমিসহ অন্যান্য চিকিৎসকগণ চিকিৎসা সেবা প্রদান করেছি। তাদের আর্তনাত দেখে সত্যিই আমি আবেগ আপ্লুত হয়েছি। তাদেরকে চিকিৎসা সেবা দিতে পেরে সত্যিই নিজেকে ধন্য মনে করছি। তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।