১৪ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২ | ২৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

রোহিঙ্গাদের কারণে স্থানীয়দের ক্ষতি পুষিয়ে দেয়া হবে : ওবায়দুল কাদের

বিশেষ প্রতিবেদকঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের আশপাশে যেসব বাংলাদেশি রোহিঙ্গাদের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের ক্ষতি পুষিয়ে দেয়ার কথা চিন্তা করছে সরকার। এছাড়া যারা শিক্ষিত যুবক রয়েছে তাদের চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে।

সোমবার (৩ অক্টোবর) কক্সবাজারের একটি অভিজাত হোটেলে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, শুরু থেকেই আশ্রয় নেয়া রোহিঙ্গাদের পাশে সরকার ছিল এবং আগামীতেও থাকবে। মানবিক দৃষ্টিকোণ থেকে প্রধানমন্ত্রী আগেই নির্দেশনা দেন রোহিঙ্গাদের সব সুযোগ সুবিধা নিশ্চিত করতে। সরকার আশা করে, খুব শিগগিরই বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গারা তাদের দেশে ফিরে যাবে।

সেতুমন্ত্রী আরো বলেছেন, রোহিঙ্গা ক্যাম্পে বিদ্যুতায়নের জন্য প্রায় তিন কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। খুব দ্রুত বিদ্যুতায়নের কাজ শুরু হবে। আশ্রিতদের জন্য দ্রুত অস্থায়ী আবাসন, স্যানিটেশন, চিকিৎসাসহ বিশুদ্ধ পানি সরবাহ নিশ্চিত করে বিশ্বে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে সরকার। শেখ হাসিনার যথাযত পদক্ষেপের কারণে তা সম্ভব হয়েছে।

এসময় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, আশেক উল্লাহ রফিক, জেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাড. সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, আওয়ামীলীগ নেতা রাশেদুল ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্ত্রী আরো বলেন, মিয়ানমার সরকার তাদের সিদ্ধান্ত থেকে ফিরেছে। সোমবার তাদের এক মন্ত্রী বাংলাদেশ সফরে এসে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে সম্মত হয়েছে। আমাদের আশা মিয়ানমারের নাগরিকদের সম্মানের সাথে স্বীকৃতি দিয়ে সেদেশে ফিরিয়ে নিয়ে যাবে মিয়ানমার ব্যবস্থা গ্রহণ করবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।