১৯ এপ্রিল, ২০২৬ | ৬ বৈশাখ, ১৪৩৩ | ১ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ

রোহিঙ্গাদের কারণে কক্সবাজারে নিরাপত্তা হুমকির মুখে-ব্যারিস্টার মিজান সাঈদ

রোহিঙ্গা শরণার্থীদের কারণে কক্সবাজারে ভয়াবহ সামাজিক নিরাপত্তা ও পরিবেশ বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে কৃষি জমি ও পাহাড়। তাদের কারণে কক্সবাজারের স্থানীয় মানুষের খাদ্য নিরাপত্তা ও হুমকির মুখে । রোহিঙ্গারা যেন কোনভাবেই ভোটার হতে না পারে সেজন্য স্থানীয় জনপ্রতিনিদের সচেতন হওয়ার জন্য  আহ্বান জানিয়েছেন কক্সবাজার -৩ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার
মিজান সাঈদ।
শুক্রবার  (২৫ আগস্ট) ঈদগাঁও  ইসলামাবাদ তৃণমূল আওয়ামী লীগ  কর্তৃক আয়োজিত স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, রোহিঙ্গাদের দীর্ঘস্থায়ী অবস্থান মানব ও মাদক পাচারের মতো নিরাপত্তার ঝুঁকি তৈরি করেছে। যার প্রভাব এই অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। এদের কারনে সামনে আমাদের কঠিন পরিস্হিতি মোকাবেলা করতে হতে পারে। তিনি প্রত্যাশা করেন যে, রোহিঙ্গাদের প্রত্যাবাসন দ্রুততম সময়ের মধ্যে শুরু হবে।
ব্যারিস্টার মিজান সাঈদ আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে অতি অল্প সময়ের মধ্যেই ক্ষুধা-দারিদ্র-শোষণমুক্ত সোনার বাংলা গড়ার ভিত্তি গড়ে দিয়েছিলেন। অর্থনৈতিক মুক্তি ও দক্ষ মানবসম্পদ গড়ার প্রক্রিয়া পরিকল্পনামতোই এগোচ্ছিল। কিন্তু সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে সকল উন্নয়ন স্থবির হয়ে যায়।
যত দিন বাঙালি জাতি থাকবে,ততদিন  আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির হৃদয়ে অমলিন থাকবেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হলেও তার আদর্শকে হত্যা করা সম্ভব নয়।বঙ্গবন্ধুর কর্ম ও জীবন সবসময় বাঙালীদের প্রেরণার উৎস হয়ে থাকবে ।
আগামী দিনগুলোত নানা ষড়যন্ত্র হতে পারে উল্লেখ করে ব্যারিস্টার মিজান সাঈদ বলেন, আমাদের সতর্ক থাকতে হবে। আগামী জাতীয় নির্বাচনে নেত্রী যাকে মনোনয়ন দিবেন, আমরা সবাই তার পক্ষ হয়ে কাজ করবো। নির্বাচনকে সামনে রেখে বঙ্গবন্ধুর হত্যাকারীরা আবারও দেশবিরোধী ষড়যন্ত্রে সক্রিয় হয়ে উঠেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।