১৪ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২ | ২৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে সরকার বিশ্বের কাছে প্রশংসিত হয়েছে-স্পীকার শিরীন


শফিক আজাদ,(চীপ রিপোর্টার): জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন নারকীয় বর্বতার শিকার হয়ে মিয়ানামার হতে পালিয়ে নির্যাতিত রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়ে মানবিক ও মানবতার সেবা করে বাংলাদেশ ও জনগণ বিশ্বের দরবারে প্রশংসিত হয়েছে। সরকার রোহিঙ্গাদেরকে খাদ্য,চিকিৎসা ও আশ্রয়স্থলের ব্যবস্থা করে দিয়েছে এবং তাদেরকে পুর্নবাসন ও ত্রাণ সামগ্রী বিতরণে সব ধরনের চেষ্টা অব্যাহত রেখেছে।

রবিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের উখিয়ার বালুখালী নতুন শরনার্থী ক্যাম্প পরির্দশন ও রোহিঙ্গাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে তিনি এ কথা বলেন। স্পীকার শিরীন শারমিন চৌধুরী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সংকট সমস্যা মোকাবেলায় বিশ্ব পরিমন্ডলে তুলে ধরেছেন। রোহিঙ্গাদেরকে নাগরিকত্ব প্রদান ও সেদেশে ফিরিয়ে নিতে প্রধানমন্ত্রী জাতিসংঘে প্রস্তাবনা তুলে ধরেছেন যা ইতিমধ্যে তারা গুরুত্বসহকারে নিয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ফজলে রাব্বী, জাতীয় সংসদের চীফ হুইপ ফিরোজ রশিদ, সংসদ সদস্য সায়মুন সরওয়ার কমল, আশেক উল্লাহ রফিক,আব্দুর রহমান বদি, কক্সবাজার জেলা আওয়ামীলীগ সভাপতি এড. সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান।

পরে স্পীকারের নেতৃত্বে জাতীয় সংসদের সদস্যগণ কক্সবাজারের উদ্দেশ্য বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ত্যাগ করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।