১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার আহ্বান বি. চৌধুরীর

মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।

শুক্রবার কুড়িল বিশ্বরোডের কেন্দ্রীয় কার্যালয়ে নোয়াখালীর সেনবাগ উপজেলা থেকে ডা. সাইফুল ইসলামের নেতৃত্বে শতাধিক লোকের বিকল্পধারায় যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন।

বি. চৌধুরী বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারত আমাদের ১ কোটি লোককে আশ্রয় দিয়েছিল। তাই আমাদেরও উচিত মিয়ানমারে নৃশংসতার শিকার রোহিঙ্গাদের মানবিক কারণে আশ্রয় দেয়া।

বি. চৌধুরী গুলশানের ডিসিসি মার্কেটের অগ্নিকােণ্ডর ঘটনার সুষ্ঠু তদন্ত করে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানান।

অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরী, কেন্দ্রীয় নেতা আবদুর রউফ মান্নান, মাহবুব আলী, অ্যাডভোকেট শাহ আহাম্মেদ বাদল, বেগ মাহতাব, ওয়াসিমুল ইসলাম, ভূদেব চক্রবর্তী, মাহফুজুর রহমান, শিপ্রা রহিম, আমিনুল ইসলাম বুলু, ড. নোমান প্রমুুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।