২৫ মার্চ, ২০২৬ | ১১ চৈত্র, ১৪৩২ | ৫ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘ মহাসচিবের দৃঢ় অঙ্গীকার

কক্সবাজার সময় ডেস্কঃ জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস রোহিঙ্গা সমস্যা সমাধানে তার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। এই মানবিক সমস্যা সমাধানে নিজের ও জাতিসংঘের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপির সঙ্গে মঙ্গলবার বৈঠককালে একথা বলেন তিনি। জাতিসংঘ সদর দফতরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তারা রোহিঙ্গা সমস্যাসহ জাতিসংঘের বিভিন্ন উন্নয়নমূলক এজেন্ডা নিয়ে মতবিনিময় করেন।

জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের এসডিজি বাস্তবায়ন কার্যক্রমে বাংলাদেশ জাতীয় সংসদের ভূমিকার প্রশংসা করেন।

স্পিকার ড. শিরীন শারমিন রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘ মহাসচিবের ব্যক্তিগত উদ্যোগ ও তার নেতৃত্বে জাতিসংঘের ভূমিকার জন্য বাংলাদেশের জনগণ, সরকার ও জাতীয় সংসদের পক্ষ থেকে ধন্যবাদ জানান।

এ ছাড়া তিনি জাতিসংঘের বিভিন্ন উন্নয়নমূলক এজেন্ডা বাস্তবায়নে জাতিসংঘ মহাসচিবের ঐকান্তিক প্রচেষ্টারও প্রশংসা করেন।

স্পিকার চলমান রোহিঙ্গা সংকট এবং তাদের বাংলাদেশে অব্যাহত অনুপ্রবেশের বিষয়ে জাতিসংঘ মহাসচিবকে অবহিত করেন। তিনি রোহিঙ্গা সমস্যা সমাধানে মানবিক সহায়তার পাশাপাশি দ্রুত রাজনৈতিক সমাধানের ওপরও গুরুত্বারোপ করেন।

মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের চলমান দ্বিপাক্ষিক আলোচনাকে ফলপ্রসূ করার ক্ষেত্রে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রচেষ্টার উপর জোর দেন তিনি।

এ বিষয়ে মহাসচিবের গতিশীল নেতৃত্ব, সুদীর্ঘ অভিজ্ঞতা ও দৃঢ় প্রতিশ্রুতির ওপর বাংলাদেশের উচ্চ প্রত্যাশার কথা পুনর্ব্যক্ত করেন স্পিকার। তিনি সুবিধাজনক যে কোনো সময়ে জাতিসংঘ মহাসচিবকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।