মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে দুই র‌্যাব সদস্য গুলিবিদ্ধ

শেয়ার করুন

কক্সবাজারের টেকনাফে শরণার্থী শিবিরে অভিযানে গেলে র‌্যাব সদস্যদের ওপর গুলিবর্ষণ করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। এসময় দুই র‌্যাব সদস্য গুলিবিদ্ধ হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মুচনী রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ র‌্যাব সদস্যরা হলেন, কক্সবাজার র‌্যাব-১৫ এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের সদস্য সৈনিক ইমরান ও কর্পোরাল শাহাব উদ্দিন।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের ইনচার্জ (এএসপি) শাহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকেলে তথ্যে’র ভিত্তিতে চিহ্নিত মাদক কারবারিদের আস্তানায় অভিযানে গেলে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় রোহিঙ্গা সন্ত্রাসীরা। এতে দুই র‌্যাব সদস্য গুলিবিদ্ধ হয়েছে। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য সিএমএইচে প্রেরণ করা হচ্ছে।

শেয়ার করুন