মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে ফের স্থানীয় যুবক খুন

শেয়ার করুন

হেলাল উদ্দিন, টেকনাফ :

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে আব্দুস শুক্কুর (৩৫) নামের এক স্থানীয় এক যুবক খুন হয়েছে ৷তার পিতার নাম আবুল বশর। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার হ্নীলা জাদিমোরা নয়াপায়া ২৬ নং ক্যাম্পের সংলগ্ন আবুল বশরের বাড়ীর আঙ্গিনায় এঘটনা ঘটে৷

নিহতের চাচা আবুল হাশিম জানান, সকাল ১১টায় হঠাৎ জাকির ডাকাতে নেতৃত্বে ৭/৮জনে রোহিঙ্গা সন্ত্রাসী অস্ত্র নিয়ে আমার বাড়িতে এসে কোন কথা ছাড়ায় আমার ভাতিজা শুক্কুরকে টেনে-হেছড়ে ঘর থেকে বের করে তিনটি গুলি করে আমাকে হত্যার হুমকি দিয়ে ক্যাম্পের দিকে চলে যায়৷ তবে কি কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা এখনো যানা যায়নি৷ তবে ক্যাম্পে দায়িত্বতর এপিবিএম’এর সদস্য ও স্থানীয় ইউপি সদস্য ঘটনাস্থলে রয়েছে৷

শেয়ার করুন