মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

রোহিঙ্গা সন্ত্রাসী নুর জোহার হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার, ঘটনার স্বীকারোক্তি

শেয়ার করুন

ইমাম খাইর, কক্সবাজারঃ কক্সবাজার শহরের দুর্ধর্ষ রোহিঙ্গা সন্ত্রাসী নুর জোহার (২৫) হত্যা মামলার প্রধান আসামী একরাম (২৭)কে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩১ মার্চ) চট্টগ্রামের পটিয়া থেকে গ্রেফতার করে কক্সবাজার সদর থানায় নিয়ে আসা হয় বলে জানা গেছে।
একরাম কক্সবাজার পৌরসভার ৬ নং ওয়ার্ডের দক্ষিণ রুমালিয়ারছরা সমিতিবাজার এলাকার জালাল আহমদের ছেলে।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. খাইরুজ্জামান।
২০১৯ সালের ১৫ নভেম্বর সকাল সাড়ে ৮টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সাহিত্যিকা পল্লি সমিতি বাজার সংলগ্ন ব্রিজের নিচ থেকে নুর জোহারের বিকৃত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সে ওই এলাকার মৃত হোসেন আহমদের ছেলে।
এ ঘটনায় নুর জোহারের মা খালেদা আক্তার বাদি হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মামলা করেন। যার নং-৫২/২০১৯।
এ মামলায় একরাম ছাড়াও এজাহারনামীয় আরো দুইজন আসামী রয়েছে।
তারা হলো- দক্ষিণ রুমালিয়ারছরা এলাকার মো. খলিলের ছেলে মো. জসিম (২০) ও মো. জলিলের ছেলে জাহেদ (২০)। অজ্ঞাতনামা রয়েছে আরো ৬ জন।
কক্সবাজার সদর মডেল থানার এসআই মোহাম্মদ আরিফ জানান, বুধবার (১ এপ্রিল) বিকালে আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে। আসামী সরাসরি ঘটনায় জড়িত থাকার কথা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আদালতে। ঘটনায় জড়িত অনেকের নাম প্রকাশ করেছে। তদন্তের স্বার্থে নাম প্রকাশ করা যাচ্ছে না।
গত বছরের ১৫ নভেম্বর সকালে ব্রিজের নিচে একটি মৃতদেহ গড়ে থাকতে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে জবাই করা মৃতদেহটি উদ্ধার করে। পরে থানার রেকর্ড অনুযায়ী হত্যা, ধর্ষণ, ছিনতাই ও মাদকসহ একাধিক মামলার আসামি নুর জোহারকে শনাক্ত করা হয়।
আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের বিরোধের জের ধরে তাকে জবাই করে হত্যার পর ব্রিজের উপর থেকে নিচে ফেলে দিয়ে চলে গিয়েছিল।

শেয়ার করুন