মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

রোহিঙ্গা শিশুদের চিকিৎসা দিলো দেশ সেরা শিশু বিশেষজ্ঞরা

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদকঃ মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শিশুদের দিনভর চিকিৎসা সেবা দিয়েছেন দেশের শীর্ষ শিশু বিশেষজ্ঞ চিকিৎসকরা। চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন (বিপিএ) এর উদ্যোগে কুতুপালংয়ে রোহিঙ্গা শিশুদের চিকিৎসা সেবা ও বিনামূল্য ঔষধ বিতরণ করা হয়। পাশাপাশি তারা রোহিঙ্গাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

বিপিএ চিকিৎসকরা বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত কুতুপালং ১ নং ক্যাম্পে সহস্রাধিক রোহিঙ্গা শিশুদের চিকিৎসেবা প্রদান করেন। পরে চিকিৎসকরা রোহিঙ্গাদেরর মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

বাংলাদেশর শীর্ষ শিশু চিকিৎসক ও বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসার মো: শহিদুল্লাহর নেতৃত্বে রোহিঙ্গা শিশুদের চিকিৎসা সেবা প্রদান করেন শিশুরোগ বিশেষজ্ঞ প্রফেসর জাহিদ হোসেন, শিশু বিশেষজ্ঞ প্রফেসর শাহানা আক্তার, প্রফেসর সৈয়দা আফরোজা, প্রফেসর চৌধুরী ইয়াকুব জামান, ড. সুরাইয়া বেগম, প্রফেসর আমিনুল মোর্শেদ খসরু, ড. আমিন মৃধা, প্রফেসর আব্দুল মান্নান, ড. আফরোজা বেগম, ড. আতিয়ার রহমার, অ্যাসোসিয়েট প্রফেসর সুজয় কান্তি দে, অ্যাসিস্টেন্ট প্রফেসর ড. নুরুল আলম, অ্যাসিস্টেন্ট প্রফেসর এসএম জামান ও বাংলাদেশ প্রাইমারী হেলথ কেয়ারের পরিচালক ড. খালেদা ইসলাম।

শেয়ার করুন