২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

পেকুয়ায় প্রধানমন্ত্রীর জন্মদিনে দোয়া মাহফিলে লায়ন কমরউদ্দিন আহমদ

রোহিঙ্গা শরনার্থীদেরকে আশ্রয় দিয়ে শেখ হাসিনা বিশ্বদরবারে মর্যাদার আসনে

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে পেকুয়ায় আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের মাহফিলে মিষ্টিমুখ করছেন লায়ন কমরউদ্দিন আহমদ।

এম.জিয়াবুল হক,(চকরিয়া): পেকুয়ায় বাংলাদেশ আ’লীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন পালন ও সফল অস্ত্রোপাচারের পর দ্রুত আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮সেপ্টেম্বর) বিকেলে চৌমহুনীস্থ জাতীয় শ্রমিকলীগের কার্যালয়ে উক্ত অনুষ্ঠান অনুষ্টিত হয়। কক্সবাজার জেলা আ’লীগের প্রভাবশালী সদস্য ও জাতীয় শোক দিবস ১৭ উৎযাপন কমিটির চেয়ারম্যান এস.এম গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্টিত সভা পরিচালনা করেন বঙ্গবন্ধু সৈনিকলীগের সাধারণ সম্পাদক মো: ফারুক।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং কক্সবাজার জেলা পরিষদ সদস্য লায়ন কমর উদ্দিন আহমদ। প্রধান অতিথি লায়ন কমরউদ্দিন আহমদ বলেন, মায়ানমারে নির্যাতিত রোহিঙ্গা শরনার্থীদেরকে বাংলাদেশে আশ্রয় দিয়ে আওয়ামীলীগ সভানেত্রী মানবতার মা দেশরত্ম শেখ হাসিনা বিশ^দরবারে মর্যাদার আসনে আসীন হয়েছে। তার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ বিশে^র কাছে একটি মডেল ও শান্তির রাষ্ট্র হিসেবে প্রমাণিত হয়েছে। জন্মদিনে আমরা প্রিয়নেত্রীর দীর্ঘায়ু কামনা করছি, পাশাপাশি আগামীতেও তাঁর নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাবে এ প্রত্যাশা করছি। তিনি বলেন, আওয়ামীলীগের নেতাকর্মীদেরকে এখন থেকে সংগঠনের জন্য কাজ করতে হবে। যাতে একাদশ নির্বাচনে আমরা চকরিয়া-পেকুয়ার আসনটি নৌকার বিজয় নিশ্চিতের মাধ্যমে দেশরত্ম শেখ হাসিনাকে উপহার দিতে পারি।
মাওলানা ফরিদ উদ্দিনের পবিত্র কোরাআন দেলোয়াতের মাধ্যমে অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন কক্সবাজার জেলা পরিষদ সদস্য উপজেলা যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলম, জাতীয় শোক দিবস ১৭ উৎযাপন কমিটির সদস্য সচিব টইটং ইউপি’র সাবেক চেয়ারনম্যান এম.শহিদুল্লাহ, কো-চেয়ারম্যান কাজিউল ইনসান, জাহাঙ্গীর সাত্তার, প্রবীণ আ’লীগ নেতা কামাল হোসেন এম.কম, আবু তালেব, চকিরয়া উপজেলা আ’লীগ নেতা সলিমুল্লাহ বাহাদুর, নাজেম উদ্দিন, নুরুল হোছাইন, জেলা সেচ্ছাসেবকলীগের সদস্য শাহাদত হোছাইন, জাতীয় শ্রমিকলীগ পেকুয়া উপজেলা শাখার আহ্বায়ক নুরুল আবছার,সদস্য সচিব সাংবাদিক সাইফুল ইসলাম বাবুল, কৃষকলীগ নেতা নেজাম উদ্দিন, তাঁতীলীগ পেকুয়া উপজেলা শাখার আহ্বায়ক এটিএম জায়েদ মোর্শেদ, সদস্য সচিব মো: ইসমাঈল, যুগ্ন-আহ্বায়ক জিয়াবুল করিম এমইউপি, আতিকুর রহমান, উপজেলা যুবলীগ নেতা হারুনুর রশিদ, যুবলীগ নেতা আনসার উদ্দিন, আ’লীগ নেতা মো: হুমাইন, সুমন, সেচ্ছাসেবকলীগ সদর সম্পাদক আলী হোসেন, সৈনিকলীগ সদর সভাপতি আরশাদুজ্জামান, সাবেক কলেজ ছাত্রলীগের সভাপতি জয়নাল আবদীন, পেকুয়া সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ইমরান হোসাইন। পরে শেখের কিল্লা ঘোনা জামে মসজিদের খতিব মাওলানা ফরিদ উদ্দিন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘ হায়াত কামনায় ও আশু রোগ মুক্তি কামনায় মহান আল্লাহ পাকের দরবারে মোনাজাতের মাধ্যমে দোয়া কামনা করেন এবং কেক কেটে জন্মদিন পালন করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।