১১ জুলাই, ২০২৬ | ২৭ আষাঢ়, ১৪৩৩ | ২৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

রোহিঙ্গা ফেরতে বাংলাদেশ-মিয়ানমার চুক্তি স্বাক্ষর

কক্সবাজার সময় ডেস্কঃ রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে শেষ পর্যন্ত বাংলাদেশের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে মিয়ানমার। বৃহস্পতিবার মিয়ানমারের রাজধানী নেইপিদুতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও মিয়ানমারের স্টেট কাউন্সিলর দপ্তরের মন্ত্রী কিয়ো তিন সোয়ে এ চুক্তিতে স্বাক্ষর করেন। খবর ইউএনবির।

চুক্তিতে রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার কার্যক্রম আগামী দুই মাসের মধ্যে শুরু করা হবে। তবে কবে নাগাদ এই কার্যক্রম শেষ হবে এ ব্যাপারে কিছুই বলা হয়নি।

এর আগে বৈঠকে মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত চুক্তির সংশোধনীর বিষয়ে মতমিনিময় করেন দুই মন্ত্রী।

এক জ্যেষ্ঠ কূটনীতিক চুক্তির বিষয়ে জানিয়েছেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের সময়সীমার ব্যাপারে বাংলাদেশের সব প্রত্যাশা পূরণ করেনি মিয়ানমার।তারা শুধু প্রত্যাবাসন শুরুর বিষয়ে রাজী হয়েছে তবে কবে নাগাদ শেষ হবে সে বিষয়টি নির্দিষ্ট করা হয়নি।

তিনি বলেছেন, আমরা অনেক বিষয়ে ঐক্যমতে পৌঁছেছি। যদি আমাদের প্রত্যাশা সম্পূর্ণভাবে পূরণ হয়নি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।