১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

রোহিঙ্গা নবজাতকের নাম রাখা হলো ‘শেখ হাসিনা’

কক্সবাজার সময় ডেস্কঃ মিয়ানমারের রাখাইনে সহিংসতায় বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেওয়া এক রোহিঙ্গা নারী কৃতজ্ঞ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। আর প্রধানমন্ত্রীর প্রতি এই কৃতজ্ঞতা জানাতে নিজের নবজাতক কন্যার নাম রেখেছেন ‘শেখ হাসিনা’। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-কে এই তথ্য জানিয়েছেন রোহিঙ্গা শিবিরে আশ্রয় নেওয়া ২০ বছরের খাদিজা।

ইন্ডিয়া টুডে-কে নবজাতকের মা খাদিজা জানান,  বাড়িঘর পুড়িয়ে দেওয়ার পর শুধু পেটের সন্তানকে বাঁচানোর জন্য পালিয়ে এসেছেন তিনি।

খাদিজা বলেন, দেশে স্বামীকে হারিয়েছি। সরকার আমাকে আশ্রয় দেয়নি উল্টো ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে। বাংলাদেশ সরকার আমাদের আশ্রয় দিয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। এই কারণে কৃতজ্ঞতা জানাতে মেয়ের নাম রেখেছি ‘শেখ হাসিনা’।

রোহিঙ্গা শিবিরে সন্তান জন্মের সময় পাশে ছিলেন খাদিজার মা আলুম বাহার। তিনি বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহানুভূতির কারণেই রোহিঙ্গারা আশ্রয় পেয়েছে, এখনও বেঁচে আছে। এমনকি খাদিজার মতো মেয়ের জন্ম হয়েছে শেখ হাসিনার কারণেই।’

উল্লেখ্য, ২৫ আগস্ট থেকে রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর তথাকথিত ক্লিয়ারেন্স অপারেশন শুরু হওয়ার পর এ পর্যন্ত প্রায় ৪ লাখ ২২ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এদের মধ্যে প্রায় ৫০ হাজার গর্ভবতী ও প্রসূতি নারী রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।