মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

রোহিঙ্গা গণহত্যা বন্ধে মিয়ানমার দূতাবাসে স্মারকলিপি

শেয়ার করুন

tmp_13070-file-20-744183383

মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের ওপর হামলা, নির্যাতন-নিপীড়ন ও গণহত্যা বন্ধে ঢাকাস্থ মিয়ানমার দূতাবাসে স্মারকলিপি দিয়েছে ন্যাশনাল ল ইয়ার্স কাউন্সিল।

মঙ্গলবার দুপুরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাদের সঙ্গে একত্রিত হয়ে স্মারকলিপি দেন সুপ্রিম কোর্টের আইনজীবীদের এ সংগঠন।

এতে নেতৃত্ব দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য এসএম জুলফিকার আলী জুনু। উপস্থিত ছিলেন- মোসলেহ উদ্দিন, মহিবুল্লাহ মারুফ, আনিসুর রহমান রায়হান, শামসুল ইসলাম মুকুল হেমায়েত বাদশা, কবির হোসন, মনির হোসেন, শাকিলসহ দুই শতাধিক আইনজীবী।

এর আগে, বায়তুল মোকাররম মসজিদের সামনে ইসলামী ঐক্যজোটের নেতাদের সঙ্গে একত্রিত হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা।

শেয়ার করুন