৪ সেপ্টেম্বর, ২০২৬ | ২০ ভাদ্র, ১৪৩৩ | ২১ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

রোহিঙ্গা ক্যাম্পে ৮টি লঙ্গরখানা ১২টি ত্রাণ বিতরণ কেন্দ্র খোলা হয়েছে-ওবাইদুল কাদের

বিশেষ প্রতিবেদকঃ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবাইদুল কাদের এমপি বলেছেন, মিয়ানমার থেকে অনুপ্রবেশকারি কোন রোহিঙ্গারা না খেয়ে থাকবে না। এজন্য রোহিঙ্গা ক্যাম্পে ৮টি লঙ্গরখানা, ১২টি ত্রাণ বিতরণ কেন্ত্র খোলা হয়েছে। তাদের অস্থায়ী বাসস্থান চিকিৎসা স্যানিটেশন সহ সব ধরণের মানবিক সহায়তা দেবে আওয়ামীলীগ সরকার।

আজ (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শহীদ এটিএম জাফর আলম আরকান সড়কের উখিয়া থেকে কুতুপালং পর্যন্ত সড়কের প্রস্তস্থকরণ কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। রোহিঙ্গাদের জন্য ত্রাণবাহি চলাচলের সুবিধার্থে ২ কোটি টাকা ব্যয়ে জরুরী ভিত্তিতে প্রস্তস্থকরণ কাজ করা হচ্ছে।

এসময় বিএনপিকে উদ্দেশ্য করে মন্ত্রী আরো বলেন, একটি দল ও দালাল প্রকৃতির কিছু লোক রোহিঙ্গা ক্যাম্পে বিশৃংখলা সৃষ্টি করে ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করছে। সকলকে সাথে নিয়ে তাদের এই অপচেষ্টা ব্যর্থ করা হবে।

এসময় মন্ত্রীর সাথে ছিলেন, আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামিম, ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক সুজিদ রায় নন্দি ও স্থানীয় সাংসদ, জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।