মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

রোহিঙ্গা ক্যাম্পে হাতির আক্রমণে রোহিঙ্গা নিহত

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদকঃ কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে বন্য হাতির হামলায় আরেক রোহিঙ্গার মৃত্যু হয়েছে। এ সময় হুড়োহুড়িতে আহত হয়েছেন আরো পাঁচ জন। ছ্যুঁড় দিয়ে বিধ্বস্ত করেছে ছয়টি ঝুপড়ি ঘর। শুক্রবার ভোররাতে বালুখালীর মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম ইয়াকুব আলী (৪৫)। আহতদের উপজেলা স্বাস্থ্যসেবা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এর আগে গত ১৪ অক্টোবর উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে বন্য হাতির আক্রমণে আরো চার রোহিঙ্গা নিহত হন। এছাড়াও সাম্প্রতিক সময়ে রোহিঙ্গা ক্যাম্প গুলোতে বন্য হাতির আক্রমণে প্র্রায় ১৫ জন নিহত হয়েছে।

উখিয়া থানার ভারপ্র্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, শুক্রবার ভোররাতে দুটি বন্য হাতি লোকালয় থেকে কিছুটা দূরের ওই রোহিঙ্গা বসতিতে হামলা চালায়। এ সময় ঘটনাস্থলেই ইয়াকুব আলী মারা যান। হুড়োহুড়ি করে পালাতে গিয়ে আহত হন পাঁচ জন। হাতির আক্রমণে বিধ্বস্ত হয়েছে ছয়টি ঝুপড়ি ঘর।

শেয়ার করুন