মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

১৬ জানুয়ারী উপজেলা প্রশাসনে স্মারকলিপি

রোহিঙ্গা ক্যাম্পে স্থানীয়দের গণহারে ছাটাই বন্ধসহ ৭ দফা দাবী দিলেন তরুণরা

শেয়ার করুন

শফিক আজাদ, চীপ রিপোর্টারঃ রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত এনজিও থেকে স্থানীয় ক্ষতিগ্রস্থ এলাকার ছেলে/মেয়েদের বিনা নোটিশে চাকুরী থেকে ছাঁটাই বন্ধসহ ৭ দফা দাবী জানিয়েছেন উখিয়ার তরুণরা। সোমবার সন্ধ্যা ৭টায় উখিয়ার নুর হোটেলের ৩য় তলায় তরুণদের পক্ষ থেকে এ দাবী জানানো হয়। এসময় আগামী ১৬ জানুয়ারী জাগো উখিয়ার পক্ষে তরুণরা উপজেলা প্রশাসনের বরাবরে স্মারকলিপি প্রদানের ঘোষণা দেন।

এসময় তরুণরা ৭ দফা দাবী উত্থাপন করেন। দাবী গুলোর মধ্যে রয়েছে ১) নিয়োগের ক্ষেত্রে ৭০% ক্ষতিগ্রস্থ উখিয়া-টেকনাফের শিক্ষিত বেকারদের নিয়োগ নিশ্চিত করতে হবে এ ক্ষেত্রে নন-টেকনিক্যাল পদে শতভাগ চাকুরীর নিশ্চয়তা দিতে হবে। ২) চাকুরী থেকে ছাঁটাই বন্ধ ও ১মাস আগে নোটিশসহ ছাঁটাইয়ের সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে হবে। ৩) ক্ষতিগ্রস্থ এলাকার জনসাধারণের জন্য মৌলিক ত্রাণ সহায়তা-চিকিৎসা সেবা, সুপেয় পানির ব্যবস্থা, সেনিটেশন নিশ্চিত করতে হবে। ৪) নিরাপদ সড়ক এবং ভারী যান চলাচলের সময় নির্ধারণ করে দিতে হবে। ৫) রোহিঙ্গাদের ক্যাম্পের বাইরে অবাধে চলাচলের উপর কঠোর নিষেধাজ্ঞা বলবৎ রাখতে হবে। ৬) নারী-পুরুষের দৃষ্টিকটু চলাফেরা রোধ কল্পে কার্যকর পদক্ষেপ গ্রহন করতে হবে। ৭) রোহিঙ্গাদের মত স্থানীয় দরিদ্র জনগোষ্ঠির জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহন করতে হবে। এছাড়াও আগামী ৭ দিনের মধ্যে এনজিওগুলো স্থানীয়দের চাকুরী ফেরত না দিলে ওই সকল চিহ্নিত এনজিওদের প্রতিহত করার ঘোষণা দেয়া হয়।

তরুণদের পক্ষ থেকে আরো জানানো হয়, রোহিঙ্গা প্রত্যাবাসন ঠেকাতে দেশী-বিদেশী এনজিও পরিকল্পিতভাবে স্থানীয়দের চাকুরী থেকে ছাটাই করছে। আর রোহিঙ্গা ক্যাম্পে নতুন নতুন চাকরীর ক্ষেত্রে স্থানীয়দের বাদ দিয়ে এনজিওর কর্তারা বিশেষ সুবিধা নেয়ার মাধ্যমে তাদের স্বজন ও নিজস্ব লোকদের চাকুরী দিচ্ছে। এসব ষড়যন্ত্র বন্ধ করার জন্য প্রশাসনের হক্ষেক্ষেপ কামনা করা হয়। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ প্রশাসনের সকল দপ্তরে স্বারকলিপি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।

এসময় উখিয়া প্রেসক্লাবের সভাপতি সরওয়ার আলম শাহীন, সুজনের আহবায়ক নুর মোহাম্মদ সিকদার, সাংবাদিক শফিক আজাদ, উখিয়া নিউজের সম্পাদক ওবাইদুল হক চৌধুরী সহ তরুণদের পক্ষে রফিক মাহামুদ, সালাউদ্দিন আকাশ, সাইফুল করিম, সাজ্জাদুল ইসলাম, হেলাল উদ্দিন, আমিনুল কবির চৌধুরী, অলি উল্লাহ, ইব্রাহিত খলিল, ইসমাঈল, শাহ জালাল, ইব্রাহিম, মোঃ ইউনূছ, জামাল, খাইরুল আমিন, সোহেল খাঁন এবং মিজান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে এনজিওতে কর্মরত স্থানীয়দের ছাঁটাই করে বহিরাগতদের কর্মসংস্থান করে দিচ্ছে কতিপয় কিছু এনজিও কর্মকর্তা। এনিয়ে গত বেশ কিছুদিন ধরে কক্সবাজারে সর্বস্তরের মানুষের মধ্যে প্রচন্ড ক্ষোভ বিরাজ করছে। বিভিন্ন সংবাদ মাধ্যমেও এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়েছে। গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে তুমুল প্রতিবাদের ঝড় উঠেছে।

শেয়ার করুন