২৬ মে, ২০২৬ | ১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

রোহিঙ্গা ক্যাম্পে সিম যাচাইয়ে আসছে বিটিআরসি

রোহিঙ্গা ক্যাম্পে সিম যাচাইয়ে যাচ্ছে বিটিআরসি রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প এলাকাগুলোয় চালু থাকা মোবাইল সিম যাচাই-বাছাইয়ে যাচ্ছে বাংলাদেশ টেলিযোযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এ ক্ষেত্রে কয়েকটি বিকল্পের মধ্যে উখিয়া ও টেকনাফের ক্যাম্প এলাকায় গ্রাহকদেকে এসএমএস করে তাদের নিবন্ধিত সিমের শেষ চারটি ডিজিট জানতে চাওয়া হবে। গ্রাহক যদি ফিরতি এসএমএসে সঠিকভাবে শেষ চার ডিজিট জানাতে পারেন, তাহলে তার সিম চালু থাকবে।

যারা শেষ চার ডিজিট জানাতে পারবে না তাদেরকে ঐ অপারেটরের অফিসে গিয়ে নতুন করে নিবন্ধন করতে হবে অথবা সিম স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে। এর আগে সেপ্টেম্বরের প্রথম দিন থেকে কমিশন কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে টেলিযোগাযোগ সেবা বন্ধ করতে মোবাইল ফোন অপারেটরগুলোকে নির্দেশনা দেয়।

পরে ঐ সব এলাকায় নতুন সিম বিক্রি বন্ধ করাসহ একই সঙ্গে ঐ এলাকায় থ্রিজি ও ফোরজি সেবা বন্ধ করতেও নির্দেশনা দেওয়া হয়। পরে সম্প্র্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাসহ বিটিআরসির একটি দল কক্সবাজার ঘুরে আসে। গোয়েন্দা সংস্থার কাছ থেকেও প্রতিবেদন নেয় কমিশন। এই সবগুলো প্রতিবেদনের তথ্য অনুযায়ী সেখানে নতুন সিম বিক্রি একেবারে বন্ধ রয়েছে। ফলে এখন চালু থাকা সিম যাচাই-বাছাইয়ের কাজে মনোযোগ দেবে বিটিআরসি।

উখিয়া ও টেকনাফ এলাকায় ৩২টি রোহিঙ্গা ক্যাম্প রয়েছে। ২০১৭ সালের আগস্ট থেকে দেশে প্রায় ১০ লাখ রোহিঙ্গা এসেছে। বর্তমানে তাদের অধিকাংশের হাতেই মোবাইল ফোন রয়েছে। তাছাড়া মিয়ানমারের মধ্যেও বাংলাদেশি মোবাইল অপারেটরের সিম ব্যবহার হচ্ছে। এ কারণে বিটিআরসি অপারেটরদের সীমান্তের কাছাকাছি মোবাইল টাওয়ারের নেটওয়ার্ক সীমিত করারও নির্দেশ দেয়। এ নির্দেশনা ভালোভাবেই কার্যকর হয়েছে বলে বিটিআরসির প্রতিনিধিদলের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।