১১ জুলাই, ২০২৬ | ২৭ আষাঢ়, ১৪৩৩ | ২৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

রোহিঙ্গা ক্যাম্পে পরিচয়পত্র ছাড়া প্রবেশ নিষিদ্ধ

বিশেষ প্রতিবেদকঃ কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিচয় পত্র ছাড়া প্রবেশধিকার নিষিদ্ধ করা হয়েছে। একই সাথে রোহিঙ্গা ক্যাম্পে স্থাপিত সকল মসজিদ, মাদ্রাসা সহ সকল প্রতিষ্ঠান ভেঙ্গে ফেলার নির্দেশনা দেয়া হয়েছে।

আজ রাত ৮টার দিকে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমন্বয় সভায় এই নির্দেশনা দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আলী হোসেন।

আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের উপস্থিতিতে নির্দেশনামুলক নোটিশ পড়ে শোনান জেলা প্রশাসক মো. আলী হোসেন।

এই নোটিশে আরো বলা হয় দিনের বেলায় কাজ শেষে সূর্যাস্তের পর রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত সকল দেশি বিদেশী এনজিও, আন্তর্জাতিক দাতা সংস্থা সহ সকলকে ক্যাম্প ত্যাগ করতে হবে।

রোহিঙ্গা ক্যাম্পে কোন মসজিদ, মাদ্রাসা সহ কোন প্রতিষ্ঠান করতে সেনাবাহিনীর অনুমতির প্রয়োজন হবে।

উক্ত সমন্বয় সভায় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ছাড়াও অন্যান্যদের মধ্যে জেলা প্রশাসন, সেনা বাহিনী, বিজিবি, পুলিশ প্রশাসন, দেশী বিদেশী দাতা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।