মূল খবরে যান

শিরোনাম
● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম

রোহিঙ্গা ক্যাম্পে দুইপক্ষের গোলাগুলিতে দুই শিশুসহ গুলিবিদ্ধ ৩

শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি :
কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবিরে ‘আধিপত্য বিস্তারকে’ কেন্দ্র করে সন্ত্রাসীদের দুইপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে; এতে দুই শিশুসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছে।

সোমবার দুপুর আড়াইটায় উখিয়া উপজেলার কুতুপালং ৮-ডবিøউ ২ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরে এ ঘটনা ঘটে বলে জানান ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) ছৈয়দ হারুনুর রশীদ।

আহতরা হলেন- উখিয়া উপজেলার ৮-ডবিøউ ২ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের এ-১৯ বøকের মোহাম্মদ করিমের ছেলে ওমর ফারুক (৭) এবং আশ্রয় শিবিরটির একই বøকের বাসিন্দা মোহাম্মদ জামালের ছেলে জসিম (৬) ও মো. ইউনুসের ছেলে কলিম উল্লাহ (৩৮)।

স্থানীয়দের বরাতে ছৈয়দ হারুনুর রশীদ বলেন, সোমবার দুপুরে উখিয়া উপজেলার কুতুপালং ৮-ডবিøউ ২ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরসা’র ২০/২৫ জন সন্ত্রাসী অতর্কিত এলোপাতাড়ী গুলি ছুড়ে। এতে দুই শিশুসহ ৩ জন রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়। খবর পেয়ে এপিবিএন এর একটি দল ঘটনাস্থলে পৌঁছলে দূর্বৃত্তরা পালিয়ে যায়।

পরে গুলিবিদ্ধদের স্থানীয়রা উদ্ধার করে উখিয়ার কুতুপালং সংলগ্ন এমএসএফ হাসপাতালে ভর্তি কওে বলে জানান অতিরিক্ত উপ-মহাপরিদর্শক।

ছৈয়দ হারুনুর রশীদ জানান, প্রাথমিকভাবে ঘটনাটি রোহিঙ্গা আশ্রয় শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

শেয়ার করুন