৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ২২ মাঘ, ১৪৩২ | ১৬ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

রোহিঙ্গা ক্যাম্পে ছাত্রলীগের মেডিকেল ক্যাম্প ইতিহাস হয়ে থাকবেঃ ওবায়দুল কাদের

ইব্রাহীম আজাদ বাবুঃ মানবতার সেবায় দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় রোহিঙ্গা ক্যাম্পে বাংলাদেশ ছাত্রলীগের চিকিৎসা সেবা মূলক মনিটরিং সেল থেকে অসহায় নির্যাতিত রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ করে আসছে ছাত্রলীগ।
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রোববার কক্সবাজার সফর ও কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণ শেষে সন্ধ্যায় ছাত্রলীগের খোঁজখবর নেন রোহিঙ্গা ক্যাম্পে ছাত্রলীগের মেডিকেল ক্যাম্প সম্বন্ধে মন্তব্য করে বলেন
“রোহিঙ্গা ক্যাম্পে বাংলাদেশ ছাত্রলীগের মেডিকেল ক্যাম্প ইতিহাস হয়ে থাকবে”

উল্লেখ্য, ২২ সেপ্টেম্বর বাংলাদেশ মিয়ানমার সেনাবাহিনীর নজিরবিহীন নিযার্তন-নিপীড়নের মুখে বাংলাদেশে পালিয়ে আসা অসহায় রোহিঙ্গাদের জন্য প্রাথমিক চিকিৎসা কেন্দ্র ও মনিটরিং সেল চালু করে বাংলাদেশ ছাত্রলীগ। বালুখালীতে এই চিকিৎসা কেন্দ্র ও সেল গঠন করা হয়।
কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এই প্রাথমিক চিকিৎসা কেন্দ্র ও মনিটরিং সেলের উদ্বোধন করেন।

এই সময় বাংলাদেশ ছাত্রলীগের সাধারন সম্পাদক এস এম জাকির হোসাইন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজ হায়দার চোধুরী রোটন, কেন্দ্রীয় ছাত্রলীগের প্রচার সম্পাদক সাইফ বাবু, কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয়, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোরশেদ হোসেন তানিম সহ ছাত্রলীগের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।