মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

রোহিঙ্গা ক্যাম্পে চাকুরীতে স্থানীয় শিক্ষিতদের অগ্রাধিকার দিতে হবে-এমপি শাহীন আক্তার

শেয়ার করুন

কক্সবাজারসময় ডেস্কঃ উখিয়া-টেকনাফের সংসদ সদস্য শাহীন আক্তার বলেছেন, মিয়ানমার থেকে বিপুল পরিমানে রোহিঙ্গা আসার পর থেকে উখিয়া-টেকনাফ আঞ্চলিক মহাসড়কে অত্যধিক যানবাহন চলাচলের কারনে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সেই সাথে সড়ক দুর্ঘটনা নিয়মিত ব্যাপার হয়ে দাড়িয়েছে। তাই সড়কটি দ্রুত সময়ের মধ্যে সংস্কার ও চার লেনে উন্নীত করা আবশ্যক। তিনি শনিবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বাজেটের উপর আলোচনায় এসব কথা বলেন। তিনি আরো বলেন, রোহিঙ্গা ক্যাম্পে কমর্রত প্রায় ৯০ টি এনজিও রয়েছে। এসব এনজিওতে অধিকাংশ চাকুরীজীবি বাইরের জেলার। তাই এসব এনজিওতে নিয়োগের ক্ষেত্রে স্থানীয় শিক্ষিতদের অগ্রাধিকার দিতে হবে। এমপি শাহীন আক্তার আরো বলেন, আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান গুলো দ্রুত এমপিও ভূক্তকরন করার জন্য শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষন করেন। তাই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য উখিয়া-টেকনাফের নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান গুলো দ্রুত এমপিও ভূক্তকরন করতে হবে। তিনি আরো বলেন, উখিয়া-টেকনাফের বিদ্যুতের লো ভোল্টেজ দুর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা ও বিদ্যুৎ বিহীন এলাকায় দ্রুত বিদ্যুৎ সংযোগ দানের জন্য বিদ্যুত প্রতিমন্ত্রীর প্রতি দৃষ্টি আকর্ষন করেন।

বাজেট বক্তব্যে এমপি শাহীন আক্তার আরো বলেন, ২০১৯-২০ অর্থ বছরের বাজেট একটি আদর্শ বাজেট। মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের জনগনের উন্নয়নে কাজ করছেন। তাই এই বাজেটের মাধ্যমে জনগণের উন্নয়ন নিশ্চিত হবে।

শেয়ার করুন