১৪ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২ | ২৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

রোহিঙ্গা ক্যাম্পে খালেদা জিয়া

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে বারোটার দিকে তিনি সেখানে পৌঁছান। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিম্চিত করেছেন।
এর আগে বেলা ১১টা ২০ মিনিটে কক্সবাজারের সার্কিট হাউজ থেকে উখিয়ার উদ্দেশে যাত্রা করেন খালেদা জিয়া। সার্কিট হাউস থেকে উখিয়া পর্যন্ত বিভিন্ন স্থানে রাস্তার দু’পাশে দাঁড়িয়ে তাকে শুভেচ্ছা জানায় দলের নেতাকর্মীরা। রোহিঙ্গা ক্যাম্পের সামনেও ব্যানার টাঙিয়ে স্বাগত জানানো হয় তাকে।
এদিকে রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশে যাত্রা শুরু করার আগে বিএনপির ত্রাণ কমিটির আহ্বায়ক ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উখিয়া ক্যাম্পের সেনাবাহিনীর কাছে ৪৫ ট্রাক ত্রাণ হস্তান্তর করেছেন। এসব ট্রাকে নারী ও শিশুদের খাদ্যসহ বিভিন্ন ত্রাণসামগ্রী দেওয়া হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি। এর আগে শায়রুল কবির খান জানান, ‘সোমবার সকালে কক্সবাজার সার্কিট হাউজ থেকে উখিয়ায় রওনা হবেন ম্যাডাম। সেখান চারটি ক্যাম্পে যাবেন তিনি। এসময় তার সঙ্গে বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।