১৪ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২ | ২৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে শিশুসহ নিহত ২, পুড়লো ৫ শতাধিক ঘর

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এর সাথে রোহিঙ্গা বসতি ও এনজিও অফিসসহ পাঁচ শতাধিক স্থাপনা পুড়ে ছাই হয়ে গেছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- কুতুপালং লম্বাশিয়া ক্যাম্প-১ এর বাসিন্দা মোস্তাফিজুর রহমানের ছেলে বোরহান উদ্দিন (৬) এবং একই ক্যাম্পের বাসিন্দা আবুল খায়ের (৬৩)।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উখিয়া ১নং ক্যাম্পে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ওসি আরিফ হোসেন বলেন, ফায়ার সার্ভিসের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে প্রায় চার শতাধিক বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। কীভাবে আগুনের সূত্রপাত হলো তা নিশ্চিত হওয়া যায়নি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।