২৫ মার্চ, ২০২৬ | ১১ চৈত্র, ১৪৩২ | ৫ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্প পরির্দশনে ইউএনইচসিআর প্রধান ফিলিপ্পো গ্রান্ডি

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গা শিবির পরিদর্শনে করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর প্রধান ফিলিপ্পো গ্রান্ডি।
রবিবার ২২মে সকালে তিনি কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। সেখানে ইউএনএইচসিআর পরিচালিত একটি কমিউনিটি সেন্টারে রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে তাদের চাহিদা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যতের প্রত্যাশা নিয়ে তিনি মতবিনিময়ে অংশ নেন। এসময় রোহিঙ্গা প্রতিনিধিরা  তাদের বক্তব্য তুলে ধরেন।
এছাড়াও উখিয়ায় করোনা মোকাবেলায় প্রতিষ্ঠিত বিশেষায়িত হাসপাতাল পরিদর্শনের পাশাপাশি ক্যাম্প এলাকা ঘুরে দেখেন ফিলিপ্পো। এসময় এসময় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত,
ফিলিপ্পো গ্রান্ডি সফর সঙ্গী ইউএনএইচসিআর এর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক ইন্দ্রিকা রাতওয়াত এবং হাই কমিশনারের সিনিয়র উপদেষ্টা হারভে ডি ভিলারোশে উপস্থিত ছিলেন।
ক্যাম্প পরিদর্শনে ফিলিপ্পো গ্রান্ডি  রোহিঙ্গাদের বর্তমান অবস্থা ও তাদের সুযোগ সুবিধা আগের চেয়ে বেড়েছে উল্লেখ করে সন্তুষ্ট প্রকাশ করেছেন বলে জানিয়েছেন  শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত। তবে ফিলিপ্পো গ্রান্ডি সাংবাদিকদের সঙ্গে কোন কথা বলেননি। ক্যাম্পেও এদিন সাংবাদিক প্রবেশের অনুমতি দেয়ানি সংশ্লিষ্টরা।
এর আগে, ২১ মে কক্সবাজার পৌঁছে জেলা প্রশাসক মামুনুর রশীদের সাথে মতবিনিময় করেন জাতিসংঘের ১১তম শরণার্থী বিষয়ক এই হাই কমিশনার।
মঙ্গলবার তিনি ভাসানচর পরিদর্শন করবেন, একইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার সাক্ষাত করার কথা রয়েছে।
এর আগে ২০১৯ সালে বাংলাদেশে এসেছিলেন ফিলিপ্পো গ্রান্ডি, তিনি ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত  ইউএনএইচসিআর-এর প্রধানের দায়িত্ব থাকবেন বলে জানাগেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।