২৬ জুলাই, ২০২৬ | ১১ শ্রাবণ, ১৪৩৩ | ১১ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসছেন ওআইসির মহাসচিব

বিশ্বের ৫৭টি মুসলিম দেশের জোট ‘ইসলামী সহযোগিতা সংস্থা’র (ওআইসি) মহাসচিব ড. ইউসেফ বিন আহমাদ আল-ওথাইমিন চার দিনের সফরে বাংলাদেশে আসছেন। সফরের তৃতীয় দিন তিনি কক্সবাজারের কুতুপালং শিবির ও আশপাশের এলাকা পরিদর্শন করবেন। সেখানে আশ্রয় নেওয়া মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের সঙ্গে দেখা করে তিনি ওআইসির পক্ষ থেকে সমবেদনা ও সহমর্মিতা জানাবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ সফরের মধ্য দিয়ে তিনি রোহিঙ্গা ইস্যুতে স্থানীয় প্রশাসন ও সেখানে কর্মরত আন্তর্জাতিক মানবিক সহায়তাদানকারী সংস্থাগুলোর প্রতিনিধিদের কাছ থেকে বাস্তব পরিস্থিতি জানার সুযোগ পাবেন। সংশ্লিষ্টরা জানায়, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ ওআইসিসহ বিভিন্ন ফোরামে সরব রয়েছে। গত ১১ জুলাই আইভরি কোস্টের অর্থনৈতিক রাজধানী আবিদজানে ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে একটি প্রস্তাব গৃহীত হয়। ওই প্রস্তাবে ওআইসির সদস্য দেশগুলো মিয়ানমারের রোহিঙ্গা মুসলমান সম্প্রদায়ের ওপর নির্যাতন-নিপীড়নের খবর আমলে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায়। এ ছাড়া জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বে গঠিত কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়ন করতেও ওআইসি আহ্বান জানিয়েছে। ড. ইউসেফ বিন আহমাদ আল-ওথাইমিন গত নভেম্বর মাসে ওআইসি মহাসচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশে এটিই তাঁর প্রথম সফর। তিনি এই সফরে পাঁচ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। ওআইসি মহাসচিব আগামী বৃহস্পতিবার ঢাকায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলাদাভাবে সৌজন্য সাক্ষাৎ করবেন। সেদিন সন্ধ্যায় তিনি পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক ও তাঁর সম্মানে পররাষ্ট্রমন্ত্রী আয়োজিত নৈশভোজে অংশ নেবেন। ওআইসি মহাসচিব আগামী বৃহস্পতিবার ঢাকায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলাদাভাবে সৌজন্য সাক্ষাৎ করবেন। সেদিন সন্ধ্যায় তিনি পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক ও তাঁর সম্মানে পররাষ্ট্রমন্ত্রী আয়োজিত নৈশভোজে অংশ নেবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ওআইসিতে বাংলাদেশের ভূমিকা দিন দিন বাড়ছে। বাংলাদেশের সঙ্গে পরিচিত হতে তাঁর আসন্ন সফর ভূমিকা রাখবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।